× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি ছাত্রদল নেতার, জেলাজুড়ে নিন্দার ঝড় বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
বেনাপোলে বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ সন্ত্রাস ও উগ্র মৌলবাদ কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) বিকালে বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে  বিক্ষোভ কারীরা বিশাল মিছিল নিয়ে বন্দর নগরী বেনাপোলের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে এসময় শার্শা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইনামুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টু সহ বিভিন্ন নেতা কর্মী।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পৌর যুব লীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক কামাল হোসেন, ইকবাল হোসেন রাসেল, আল-ইমরান, রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আল-মামুন জোয়াদার, সাঃ সম্পাদক তৌহিদুর রহমান, কামাল, মধু প্রমুখ।
এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..