× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীগঞ্জে ৩টি ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ, হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ থানায় ৩টি ইট ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর।
গত ৪ ডিসেম্বর দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে সিলেট পরিবেশ অধিদপ্তর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(৩) ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে জরিমানা করা হয়।
নবীগঞ্জের কসবা গ্রামের নিউ হিরো ব্রিকস মালিক ফারুক আহমেদ’কে ২ লক্ষ টাকা, চরগাঁও হাফিজ ব্রিকস ফিল্ডের মালিক হেলাল আহমেদ’কে ১লক্ষ ও সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর থানার জালালপুর গ্রামের মৃত হাজি মোঃ সাইফুদ্দিন এর পুত্র ফারুক আহমেদ (৪০)’কে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়


এ ক্যটাগরির আরো খবর..