× Banner
সর্বশেষ
ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রাথীর প্রার্থীতা প্রত্যাহার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
আ.লীগের বিদ্রোহী প্রাথী

নির্মল সরকার,বেড়া,পাবনা ঃ আগামী ১০ ডিসেম্বর বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন শুক্রবার উপনির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন এবং আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবু মিয়াকে সমর্থন ও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহবান জানান।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পাবনা- ৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স,পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবনা- ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে এবং নির্দেশে আওয়ামী লীগের একজন কর্মি হিসেবে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত্য ও আস্থা প্রকাশ করে দলের মনোনীত প্রার্থী এবং দলীয় প্রতীকের প্রতি সম্মান দেখিয়ে বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন হতে প্রার্থীতা প্রত্যাহার করে তার শুভাকাংখী ও সমর্থকদের প্রতি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়ে শুক্রবার রাতে তার ফেস বুক পেজে একটি পোষ্ট দিয়েছেন।

আজ (সনিবার) বেলা ১ টার দিকে আফজাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,উত্তারঞ্চলের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করলেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তার সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..