× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

ঠাকুরগাঁয়ে এবার বিলুপ্ত প্রায় গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরগাছ ও প্রিয় খেজুর রস

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
গ্রাম-বাংলার ঐতিহ্য

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সহ গ্রামের জনপদের সাধারন মানুষের সবচাইতে প্রিয় খেজুরের রস গ্রাম-বাংলার একটি পুষ্টিগুণ সমৃদ্ধ স্বাস্থ্য উপাদানের নাম। বাঙালির প্রাণের অস্তিত্বের সাথে মিশে থাকা খেজুর রস সংগ্রহ এবং এর ব্যবহার চোখে পড়ে শীত মৌসুমে।
এ সময় আমন ধানের আগমন ও রস সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা যেত গ্রামের মানুষগুলোকে। কিন্তু এখন কৃষকদের ধান কাটতে দেখা গেলেও খেজুররস সংগ্রহে দেখা মিলছে খুব কম সংখ্যক গাছীকে।
ঠাকুরগাঁও সহ ৩টি পৌরসভা ৫৩ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলাকার গাছিরা ইতোমধ্যে খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তিতে গাছ নিয়েছে। তারা এসব গাছ কেটে এখন রস সংগ্রহ করছেন পুরোদমে। যদিও আগের মতো শত শত খেজুর গাছের সারি আর দেখা যায় না। এরপরও যে গাছগুলো আছে শীত মৌসুমে সেই গাছগুলো থেকে রস সংগ্রহ করা হয়।
গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চেঁছে ও নলি বসিয়ে রস সংগ্রহ করে। পৌষ ও মাঘ মাস গাছ থেকে রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত থাকেন তারা। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিরার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে শুর করে সর্বস্তরের মানুষের কাছে শীতের মৌসুম অতি প্রিয় হয়ে উঠেছে।
গাছিরা খেজুরের গুড় তৈরি করে দানার হাট যাওয়ার সময় একটি ফারামে বিভিন্ন পাইকারি বাজারে ১০০/১২০ টাকা কেজি দরে বিক্রি করছে। তবে, বর্তমান বাজার মূল্যে প্রতি কেজি তরল খেজুর রসের দাম ২৫ টাকা তারা প্রয়োজনীয় খাবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে যে অর্থ যোগায় তা দিয়ে চলে তাদের সংসার।
ঠাকুরগাঁও মুন্সিপাড়া আব্দুল খালেক জানান, গাছ কাটার কাজ কষ্টের হলেও রস সংগ্রহে মজা রয়েছে। খেজুর গুড় গাছের মালিককে দেয়ার পর এবং নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের চাহিদা মিটিয়ে গুড় বিক্রি করে যে অর্থ আসে তা দিয়ে সংসার বেশ ভালোই চলে। তবে শীতের তীব্রতা বাড়লে খেজুর রস বেশি পাওয়া যায় এবং রস আরও বেশি মিষ্টি হবে সেই সঙ্গে গুড়ও ভাল হবে।
বেগুনবাড়ি ইউনিয়নের এক ব্যাক্তি বলেন, খেজুরের গুড় তৈরিতে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার না করলে তা স্বাস্থ্যের জন্য ভালো।শিশুদের মেধা বিকাশে খেজুরের রস এবং গুড় অতুলনীয়। পিঠা, পুলি, পায়েশ, মুড়ি ও চিরার মোয়া তৈরিতে গ্রাম বাংলায় খেজুরের গুড় ব্যবহার হয়ে আসছে।পিরগঞ্জে থানার ও ইউনিয়নের খেজুর গাছি ষাটোর্ধ্ব রহমান মিয়া জানান, খেজুর গুড়ের চাহিদা অনেক এখন তো গাছই নেই। তাই রসও কম হয়।
একই এলাকার আরেক গাছি ফজলু মুন্সী জানান, যে হারে ইটভাটা বাড়ছে, তাতে খেজুর গাছ না থাকারই কথা, আর কয়েক বছর অতিবাহিত হলে নতুন প্রজন্ম জানবেই না যে, খেজুর গাছ বলতে কিছু ছিল।যুগের পরিবর্তনে মানুষ একদিকে যেমন আধুনিক হচ্ছে। অন্যদিকে, অতীত ঐতিহ্যকে ভূলে যাচ্ছে সুযোগ-সুবিধার আশায়। মানুষ মনে করে খেজুর গাছ রোপণ করলে আয় কম, বছরে একবার খেজুর রস আসে। কিন্তু, তারস্থানে যদি অন্য কোন গাছ লাগানো হয় তাহলে সেগাছের কাঠ ও ফল দু’টিই লাভ করা যায়।কলেজপাড়া আদীবাসি অতীতের তুলনায় প্রায় ৯০ ভাগ খেজুর গাছ বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে আগ্রহ হারাচ্ছেন গাছীরা।
সাধারণত, খেজুরের রস দিয়ে খেজুর মিঠাই, সেমাই, ফিরনি, বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। আর এগুলো তৈরিতে বিকল্প হিসেবে বর্তমানে চিনি ব্যবহার করা যায় বলে বিলুপ্ত হচ্ছে খেজুররস। এতে রয়েছে, প্রচুর পরিমাণ ভিটামিন বি-৬, ক্যালসিয়াম (ঈধ), ম্যাঙ্গানিজ (গহ), ম্যাগনেসিয়াম (গম), সালফার (ঝ), আয়রন (ঋব), পটাশিয়াম (কধ) এবং শর্করা, আমিষ ও পলিক এসিড। যা মানবদেহের সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। কালের পরিক্রমায় দিন দিন মানুষের চাহিদা অন্যরকম হওয়াতে কমেই চলছে খেজুর গাছের সংখ্যা।
ঠাকুরগাঁও  বন বিভাগের সুত্রে মতে জানান, আমরা কৃষকদের খেজুর গাছের বীজ রোপণে উৎসাহিত করি। বন বিভাগের খেজুর রোপণে আপাতত কোনো পদক্ষেপ খেজুর গাছ জন্মানোর জন্য যে মাটি প্রয়োজন, সে মাটি এখন আর নেই। এছাড়া খেজুর গাছের চেয়ে অন্য ফল গাছ রোপণে কৃষকদের লাভ বেশি হয়। তাই এখন আর কেউ খেজুর গাছ রোপণ করেন না। তবে, সরকারিভাবে পতিত জমিতে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..