× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

কাবিনে দেনমোহরের টাকা বাড়িয়ে দেয়ার প্রলোভনে ধর্ষণ কাজীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
প্রলোভনে ধর্ষণ কাজীর

ধামরাই প্রতিনিধিঃ ধামরাইয়ে কাবিননামায় দেনমোহরের টাকা বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইউসূফ আলী নামে কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে ওই কাজীকে গ্রেফতার করা হয়। ওই নারীর লিখিত অভিযোগ পেয়ে কাজীকে গ্রেফতার করা হয়।

কাজী ইউসুফ আলী দীর্ঘদিন যাবৎ ধামরাই এলাকায় বিবাহ রেজিস্টারের কাজ করে আসছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পৌরসভার চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, অভিযুক্ত ওই কাজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..