× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

গলায় ফাঁস লাগিয়ে কক্সবাজার জেলা কারাগারে কয়েদির আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
কারাগারে কয়েদির আত্মহত্যা

কক্সবাজার জেলা কারাগারে গলায় ফাঁস লাগিয়ে মো. মোস্তফা নামে এক কয়েদির আত্মহত্যা।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মো. মোস্তফা নামের ঐ কয়েদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি কারা কর্তৃপক্ষের।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, মো. মোস্তফা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মোস্তফার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। একটি মারামারি মামলার আসামি ছিলেন মোস্তফা। ওই মামলায় রোববার আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গীয়াস জানান, কয়েদি মোস্তফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটি গঠন:
এদিকে মোস্তফার আত্মহত্যার ঘটনায় ডেপুটি জেলার সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ইন্সপেক্টর মামুনুর রশীদ ও হিসাবরক্ষক খন্দকার আজাদুর রহমান।

কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান জেল সুপার।


এ ক্যটাগরির আরো খবর..