× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেতে কারাগারেই ভুক্তভোগীকে বিয়ে

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
ফেনীতে

ফেনীতে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেতে কারাগারেই ভুক্তভোগীকে বিয়ে করা সেই যুবককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৩০ নভেম্বর) তার জামিন মঞ্জুর হয়।

এর আগে গত (১৯ নভেম্বর) বিকেলে ফেনী জেলা কারাগারে দুই পক্ষের পরিবারের সদস্যের উপস্থিতিতে ছয় লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়াহ অনুযায়ী কাজী আবদুর রহিম তাদের বিয়ে পড়ান।

জানা গেছে, সোনাগাজী উপজেলার উত্তর চরদরবেশ গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে জহিরুল ইসলাম জিয়ার সঙ্গে প্রতিবেশী কিশোরীর গভীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে উভয়ের সম্মতিতে তাদের শারীরিক সম্পর্কও হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে দুই পরিবার তাদের বিয়ের আলাপের উদ্যোগ নিচ্ছিল।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ঘটনা মীমাংসার সুযোগে টাকা দাবি করেছিল জিয়ার বাবার কাছে। তিনি টাকা দিতে রাজি না হলে গত ২৭ মে মেয়েটির পরিবারকে প্ররোচনা দিয়ে থানায় জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। সে মামলায় পুলিশ জিয়াকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।

সবশেষ মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। গত ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন, জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। আদালত আদেশে উল্লেখ করেন, উভয় পক্ষ সম্মত থাকলে ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে এবং বিয়ে সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টকে অবহিত করবে। বিয়ে রেজিস্ট্রি হয়েছে কারা কর্তৃপক্ষের এমন প্রতিবেদন হাইকোর্টে জমা হলে আদালত জামিন আদেশটি বিবেচনা করবেন।

বিয়েতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..