× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পঞ্চগড়ে আখচাষি ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
আখচাষি ও চিনিকল শ্রমিক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিলের দাবিতে আখচাষি ও চিনিকল শ্রমিক- কর্মচারীদের এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
২৮ নভেম্বর (শনিবার) ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মিলগেট বাজারের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করেন পঞ্চগড় চিনিকল আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।
পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড়  চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নবী হোসেন ও আখচাষি কাজী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মৌসুমে চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..