× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

গাংনীতে মাস সাইক্রেটিক রোগে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন হাসপাতালে ভর্তি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অজ্ঞানের মাত্র দু’দিন পর গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে মাস সাইক্রেটিক রোগে অজ্ঞান হলে বিদ্যালয়ের চার শিক্ষকসহ ২০ জন ছাত্র-ছাত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর ছাত্র সুমন হঠাৎ বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি সহকারি শিক্ষক রাশিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দীন ও সাইদ হোসেন, দশম শ্রেণীর ছাত্রী রিপা, সুমিতা, ইয়ামন, রোজিনা, ইভা, সপ্তম শ্রেণীর ছাত্রী শোভা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাকিনা  তানভির, অষ্টম শ্রেণীর সুমন ও নবম শ্রেণীর সাথিসহ অন্তত ২০জন অজ্ঞান হয়ে পড়ে। এদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরো কয়েক জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দীন আল আজাদ  জানান, এটি ভয়ের কিছু নেই। একজনের দেখাদেখি অন্যজনের হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভর্তিকৃতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সদর উপজেলা শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬২ জন ছাত্রী অজ্ঞান হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত পর্যন্ত ৫ জন বাদে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।


এ ক্যটাগরির আরো খবর..