× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

শ্রাবন্তীকে ফোনে না পেয়ে কুরুচিপূর্ণ মেসেজ করায় গ্রেফতার খুলনার মাহবুব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

খুলনা থেকে প্রায়ই ফোন করতেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে। ফোন না রিসিভ করায় শেষ পর্যন্ত পাঠানো শুরু করেন মেসেজ। এক পর্যায়ে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোও শুরু হয়। বিরক্ত শ্রাবন্তী বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানান।

শ্রাবন্তীর অভিযোগের পরেই গ্রেফতার হয়েছে মাহবুবুর রহমান নামের ওই যুবককে। এ ঘটনায় খুলনাসহ সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার বকশিপাড়া রোডের বাসিন্দা মাহবুব। নানা জায়গায় খোঁজ করে শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করেন তিনি। এরপর প্রায়ই তাকে ফোন করতেন। অপরিচিত নম্বর থেকে কল রিসিভ না করায় শেষমেষ নানা কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতেন মাহবুব।

নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পুলিশ সদর দফতরের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় পুলিশ বাদি হয়ে ১৬ নভেম্বর মামলা করে।

বৃহস্পতিবার সকালে মাহবুবকে গ্রেফতারের পর দুপুরে আদালতে তোলে পুলিশ। ৫ দিনের রিমান্ড চাইলে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের সময় মঞ্জুর করেন খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

পুলিশ বলছে, ভারতীয় চিত্রনায়িকাকে আপত্তিকর এসএমএস দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..