× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারি ১০(দশ) কার্যদিবসে সম্পন্ন হবে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারি

সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারি ১০(দশ) কার্যদিবসে সম্পন্ন হবে – আজ মঙ্গলবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক ত্যাগ স্বীকার করে বাংলাদেশ স্বাধীন করেন। দেশের জন্য তাঁদের ত্যাগ চিরস্মরণীয়। তাঁরা জাতীয় বীর। তাঁদের ত্যাগ এবং অপরিসীম অবদানের প্রতি ভূমি মন্ত্রণালয় শ্রদ্ধাশীল। এ পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরিপত্রে “বীর মুক্তিযোদ্ধাদের জন্য নামজারির রেজিস্টার” নামে নামজারির জন্য প্রাপ্ত আবেদনটি আলাদা একটি রেজিস্টারে এন্ট্রি করার কথা বলা হয়েছে। এছাড়া, প্রযোজ্যক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি)র স্বয়ং সরেজমিন তদন্ত করার কথা বলা হয়েছে।

৩ (তিন) কার্যদিবসের মধ্যে সরজমিনে তদন্ত করে চতুর্থ কার্যদিবসে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্টদেরকে শুনানির জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে পরিপত্রে। পরিপত্রে  আরও বলা হয়েছে, এর পরবর্তী ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে যথাযথ শুনানি অন্তে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মামলাটি নিষ্পত্তি করার কথা।

উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থাকবেন এবং তিনি সেবাদানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন; এবং পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডে প্রতিবেদন প্রেরণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..