× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

আগৈলঝাড়ায় খ্রীষ্টান সমাজের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
আগৈলঝাড়ায় খ্রীষ্টান সমাজ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় খ্রীষ্টান সমাজের কমিটি গঠন করা হয়েছে। সুশান্ত সরকার শান্তকে সভাপতি ও মার্শেল হালদারকে সাধারন সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের খ্রীষ্টান সমাজের কমিটি গঠনের জন্য রোববার বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ১৫০টি পরিবারের লোকজন গোপন ব্যালোটের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন। ওই নির্বাচনে ৩জন সভাপতি ও ৪জন সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন। ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন স্বপন ভাবুক, সুভাষ বাড়ৈ, রুবেন দেউরীসহ প্রমুখ।

ভোট শেষে রাত ৮টায় সুশান্ত সরকার শান্তকে সভাপতি ও মার্শেল হালদারকে সাধারন সম্পাদক করে ৭সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, রবিন সরকার কোষাধ্যক্ষ, সদস্য নির্বাচিত হলেন, জন গাইন, মায়া জয়ধর, শান্ত হালদার ও সন্ধ্যা রায়। পরে তাদের খ্রীষ্টান সমাজের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..