× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান

দম্পতিকে উত্যক্ত করায় মেহেরপুরে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখম

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: দম্পতিকে উত্তক্ত করার প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে একদল বখাটে। পরে তার দোকানও ভাংচুর করেছে তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। আহত আফসারকে (৩৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মেহেরপুর শহরের মৃত নওশাদ আলীর ছেলে।

জানা গেছে, মুজিবনগর উপজেলার জার্জিস ও শাহানারা দম্পতি সন্ধ্যায় জেনারেল হাসপাতাল রোগী দেখতে আসে। রোগী দেখে বের হবার পথে একদল বখাটে তাদের উত্যক্ত করতে থাকে। এ সময় তাদের বাঁধা দেয় হাসপাতাল গেটের মুদি দোকানদার আফসার। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকে উত্তক্তকারীরা। পাশের ফার্মেসী ব্যবসায়ী পান্না ও পিয়ারুল বাধা দিতে আসলে তাদেরও লাঞ্চিত করে তারা। পরে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আফসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দিঘীরপাড়া গ্রামের সিদ্দিক, বারেক, বিপ্লব, মিরাজ সহ আরো কয়েকজন বখাটে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন তিনি


এ ক্যটাগরির আরো খবর..