× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

হঠাৎ করে খেলনা বাঘ দেখে বানর ও কুকুরের প্রতিক্রিয়া

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
বাঘ দেখে বানর ও কুকুর

চোখের সামনে হঠাৎ করে খেলনা বাঘ দেখলে বানর ও কুকুরের মতো প্রাণীদের কী ধরনের প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য ভিডিওটি বানিয়েছেন থাইল্যান্ডের এক ইউটিউবার।

সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। ভিডিওটি দেখে ব্যাপক মজা পাচ্ছেন নেটিজেনরা।

‘অ্যাঞ্জেল নাগা’ নামের ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে আপলোড করা হয়েছে ভিডিওটি। এরই মধ্যে লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ইউটিউব ছাড়িয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, খেলনা বাঘটিকে কাপড় দিয়ে ঢেকে রেখে বানরদের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। বাঘের আশপাশে ছড়ানো রয়েছে সেই খাবার।

এর পর তিনি কাপড় সরিয়ে বাঘকে দেখাতেই খাবার ফেলে দৌড়ে পালাতে শুরু করে বানরগুলো। আসল বাঘ ভেবে তাদের মধ্যে যে ভয়ের সঞ্চার হয়েছে তা ফুটে উঠেছে অভিব্যক্তিতে।

একই অবস্থা দেখা গেছে কুকুরদের ক্ষেত্রেও। কোনো কুকুর ঘুমিয়ে রয়েছে। ওই ইউটিউবার খেলনা বাঘটিকে বসিয়ে রাখছেন ঘুমন্ত কুকুরের পেছনে। মুখ ফিরিয়ে সেই বাঘকে দেখতেই বেহাল দশা হয়ে যাচ্ছে কুকুরটির।


এ ক্যটাগরির আরো খবর..