× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ময়মনসিংহে ৪ হাত ৪ পা নিয়ে শিশুর জন্ম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
ময়মনসিংহে ৪হাত ৪পা নিয়ে শিশুর জন্ম

ময়মনসিংহে চার হাত চার পা কন্যাশিশুর জন্ম। জন্ম নেওয়ার মাত্র ২০ থেকে ২৫ মিনিট পরই মারা যায় শিশুটি।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে  ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে জন্ম হয় শিশুটির। জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়ার স্ত্রী তানজিনা সুলতানা জন্ম দেন ওই কন্যাশিশু।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন। পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্ম নেওয়ার ২০-২৫ মিনিট পরই মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..