× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে চাষীদের মাঝে বীজ বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০২০
চাষীদের মাঝে বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভ’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়েছে।

রোবাবার দুপুরে হরিনাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুমহলের আহবায়ক আব্দুর রউফ (মাটুল মল্লিক)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (অবসর প্রাপ্ত) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (অবসর প্রাপ্ত) ডিজিএম এ্যাড. শহিদুজ্জামান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম (টিপু মল্লিক)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলুসহ সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলার ১শত ৮০ জন প্রান্তিক ও ভ’মিহীন চাষিদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়। উল্লেখ্য পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৪ সালের এসএসসি ব্যাচের’র শিক্ষার্থীরা ২০০৩ সাল থেকে হাটি হাটি পা পা করে বন্ধুমহল নামের একটি সংগঠন করে মানবকল্যানে কাজ করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..