× Banner
সর্বশেষ
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব

সালথার ইমাম বাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৭ অক্টোবর বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমাম বাড়ি কুমার নদীতে এই নৌকা বাইচের আয়োজন করেন এলাকাবাসী।
নৌকা বাইচ কমিটির সভাপতি মানিক মাতুব্বারের সভাপতিত্বে এসময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া।
ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান তালুকদারের সৌজন্যে ও উদ্যেগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন তালুকদার, মোঃ সায়েম মিয়া (টিটন), উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, এ্যাড. মোঃ নাসির তালুকদার প্রমূখ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে জয়ঝাপ গ্রামের কালাম মোল্যার নৌকাসহ বিজয়ীদের মাঝে  পুরস্কার হিসেবে এলইডি কালার টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..