× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

যশোর সদরে আড়াই লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা জয়ী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
যশোর নৌকা জয়ী

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১৫৮টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী  ধানের শীর্ষের নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ১৫৪ ভোট।
মঙ্গলবার রাতে সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ুন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাচন অফিসের  হল রুমে এই ফলাফল ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নৌকা প্রতীকের প্রধান নিবাচনী এজেন্ট অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে থেকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১৫৮ জন। আর ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ১৫৪টি। এর মধ্যে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোটে পড়েছে ৬৫ হাজার ৪৫৭ ভোট। আর ধানের শীষ পেয়েছে তিন হাজার ৫৬৮ ভোট।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..