× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে আল-মামুন (৩৫) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের শুভরাঢ়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আল-মামুন শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সন্ধ্যায় শুভরাড়া গ্রামের আনিস ফকিরের বাড়ির সামনে একই গ্রামের সিদ্দিকের ছেলে রুবেল ও সামাদ ফকিরের ছেলে রিপন ফকির বুকে পিস্তল ঠেকিয়ে আল-মামুনের পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আল-মামুনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় সে মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, হত্যাকারী রুবেল ও রিপন নিষিদ্ধ চরমপন্থী দলের নেতা বনি মোল্যার সহচর। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, নিহত মামুন ও হামলাকারী রিপন দু’জনেই চরমপন্থী গ্রুপের সদস্য। একটি বিয়ের ঘটনা নিয়ে শুক্রবার পার্শ্ববর্তী ফুলতলা উপজেলায় তাদের মধ্যে বিবাদ হয়। এর জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..