× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন আজ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৭ অক্টোবর)। সকাল ৯টায় শুরু হবে ভোট নেয়া। চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। এই দুই আসনেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ঢাকা-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর আসুদ, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার এবং ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (সুমন মাস্টার)।

গত ৬ মে আওয়ামী লীগ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ এবং ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

আর নওগাঁ-৬ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল, বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম। রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত এই আসনের ১০৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-৫ আসনে গত ১৫ অক্টোবর থেকে দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৯ অক্টোবর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

একই সময়ে একই পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে। গত ২৭ জুলাই ক্ষমতাসীন দলের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এই দুই আসনেই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।


এ ক্যটাগরির আরো খবর..