× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর  রহমান  শেখ  বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ১কেজি গাঁজা সহ নুরুল ইসলাম টিপু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বেনাপোল রেলষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক টিপু খুলনা দিঘলিয়া থানার চন্দনীমল গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ  জানায়, গোপন সংবাদে জানা যায়  একজন মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে বেনাপোল রেলষ্টেশন এলাকায় অবস্থান করছে।
এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..