× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

প্রথম টার্গেট জানালেন জিদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: পল পগবাকে দলে পেতে মুখিয়ে আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালের দলবদলের শুরুটা জুভেন্টাসের এ তারকাকে দিয়ে শুরু করার অপেক্ষায় নতুন কোচ জিনেদিন জিদান।

ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই ক্লাবের জার্সিতেই ভক্তদের সই আবদার মিটিয়েছেন পগবা। ওই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার না জিতলেও ফিফার বর্ষসেরা একাদশে ছিলেন তিনি। অনুষ্ঠানে পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অরজয়ী মেসির সঙ্গে খেলার প্রত্যয় ব্যক্ত করেন পগবা। ফরাসি তারকা বলেন, ‘মেসির সঙ্গে খেলাটা স্বপ্নের মতো হতে পারে।’

ইউরোপের অন্যতম সেরা ক্লাবগুলো পগবাকে পেতে চাইছে। তাই দলবদলের বাজারে বেশ চড়ামূল্য উঠতে পারে তার। পগবার ট্রান্সফারমূল্য ১০০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকতে পারে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। তবে টাকা পয়সার কথা না ভেবে স্বদেশী এই তারকা নিজ শিবিরে দেখতে চাইছেন রিয়ালের নতুন কোচ জিনেদিন জিদান।


এ ক্যটাগরির আরো খবর..