× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে তুরস্কের পুলিশ সদর দপ্তরে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে তুরস্কের দক্ষিণ-পূর্বের দিয়ারবাকির প্রদেশে পুলিশ সদর দপ্তরে। এতে পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। বুধবার রাতে সিনার জেলায় এ হামলার ঘটনা ঘটে।

কর্মকর্তারা এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তবে পিকেকে এ হামলার দায় এখনো স্বীকার করেনি।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, বোমাটি পুলিশ সদর দপ্তর ভবনের প্রবেশমুখে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছে।  উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি দিয়ারবাকির প্রদেশে পিকেকে ও সরকারি বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  গত বছরের জুলাইয়ে উত্তর ইরাকে পিকেকের অবস্থানের ওপর হামলা চালালে তুরস্ক সরকারের সঙ্গে পিকেকের অস্ত্রবিরতির সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..