× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

দূর্গা প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন নন্দীগ্রামের প্রতিমা শিল্পীরা

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
নন্দীগ্রামের প্রতিমা শিল্পীরা

অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পুজা। সাম্প্রদায়িকতার উর্ধে  গিয়ে সকল ধর্মের মানুষের মিলন ঘটবে  শারদীয় দূর্গা পুজাতে।
দূর্গা পুজাকে সামনে রেখে সকল ধর্মের মানুষ মেতে ওঠবে এক অসম্প্রদায়িক সম্প্রীতিতে। ভুলে যাবে সকল ধর্মীয় বেড়া জাল। সকলে মেতে ওঠবে একই উৎসবে, আর এভাবেই শারদীয়া দূর্গাোৎসব  পরিনত হবে সকল ধর্মের প্রাণের উৎসবে।  ২২ অক্টোবর  হবে দেবীর বোধন বা আগমনী।  ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হবে পুজার আনুষ্ঠানিকতা আর সমাপ্তি ঘটবে বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে।
মূলত মহালয়া থেকে পুজার দিন গোনা শুরু হয় এবং মহালয়ার ৬ দিন পর পুজা আরম্ভ  হয় কিন্তু এবার মহালয়ায় ৩৫ দিন পর শুরু হচ্ছে দূর্গাপুজা। তাই মহালয়া থেকে এবার লম্বা কাউন্টডাউন শুরু হবে এবারের পুজায়।
কিন্তু কেন এতদিন পর শুরু হচ্ছে পুজা এ ব্যাপারে জানতে চাইলে বুড়ইল সার্বজনিন দূর্গা মন্দিরের পুরোহিত জানান, পুজা সাধারণত বাংলা পঞ্জিকা মতে হয় , মহালয়ার থেকে  এক মাস বাদে হবে এবারের পুজা, কারন হল একমাসে দুই অমাবস্যা। তাই পুজা আশ্বিন থেকে পিছিয়ে কার্ত্তিক মাসে অনুষ্ঠিত  হবে। শাস্ত্র মতে, একমাসে দুটা অমাবস্যা হলে তাকে  মল মাস বলা হয় । আর মলমাসে কোন শুভ অনুষ্ঠান হয়না। এই কারনেই পুজা এক মাসে পিছিয়েছে।
এদিকে দূর্গা পুজাকে সামনে রেখে কর্মমুখর হয়ে ওঠেছে প্রতিমা শিল্পীদের কারখানাগুলো।
 নন্দীগ্রাম উপজেলার মন্দির গুলোতে সরেজমিন গিয়ে দেখা যায় তাঁদের কর্মব্যস্ততা।  দাসগ্রাম সার্বজনিন দূর্গা মন্দিরের প্রতিমা শিল্পী অদ্বৈত মোহন্ত আমাদের জানান, তাদের কর্মব্যস্ততার কথা। তিনি বলেন, এখন তাদের বাঁশের ফ্রেম করা থেকে শুরু করে রং করা পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে তাঁদের । তিনি আরো জানান, বাজারে প্রতিমা তৈরির কাঁচামাল ও শ্রমিক খরচ বেশি হওয়ায় এবার তাঁদের আয় কম হবে। আরো জানান, প্রতিমা নির্মাণ মজুরি আর একটু বাড়িয়ে দিলে ভালো হত।
উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী দুলাল চন্দ্র মোহন্ত বলেন, এ বছর উপজেলাতে ৪৫ টি পুজা মন্ডবে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এ জন্য কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২৬ টি দফা বেঁধে দেওয়া হয়েছে, যা পুজাকালিন  সময় সংক্রামক ব্যাধি কোভিড-১৯ থেকে ভক্তদে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি অসীম মোহন্ত জানান, পুজা নিয়ে তাঁদের সংগঠনের নেওয়া পদক্ষেপের কথা।  তিনি জানান তাঁদের স্বার্ত্তিক পুজা আন্দোলনের কথা,  তিনি বলেন, পুজাতে যেন যথাসম্ভব আলোকসজ্জা কম করে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণের ব্যবস্থা রাখা হয় , পুজাতে ডিজে পার্টি না করে যেন ধর্মীয় গানের অনুষ্ঠান, গীতাপাঠ প্রতিযোগিতা, ধুনুচি নাচ, উলুধ্বনি,শঙ্খধ্বনি প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করার জন্য  পুজা কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে।
দামুয়া পাড়া দূর্গা পুজা উদযাপন  কমিটির সভাপতির শ্রী সুনীল মোহন্তর কাছে মন্দিরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে ওনাদের গৃহিত পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন, পুজা মন্ডবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে নিশ্চিত করার জন্য হ্যান্ড-স্যানিটাইজার রাখা হবে, ১ ঘন্টা পরপর জীবানু মুক্ত স্প্রে করা হবে  এবং ভক্তরা যেন স্বাস্থ্যবিধি ও  সামাজিক দূরুত্ব মেনে পুজা অর্চনা করেন সেটা তদারকি করার জন্য মন্ডবের  স্বেচ্ছাসেবীদের নিদের্শনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার জানান, স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপুজা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে সকল পুজা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, পুজাকালীন সময়ে অর্থাৎ পঞ্চমী থেকে দশমীর প্রতিমা বির্সজন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও আনসার-ভিডিবি যৌথভাবে কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..