× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

শার্শায় প্রতিবন্ধী গৃহবধু ধর্ষণে মামলা 

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
বিদ্যালয়ের টিন কেটে চুরি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল:  শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে   গফ্ফার(৩৮)নামে এক ব্যক্তিকে আসামী করে  মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ ধর্ষনকারীকে গ্রেফতার করতে পারেনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে শার্শার আমলা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় নির্যাতীতা নারীর স্বামী বাদী হয়ে শার্শা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণকারী গফ্ফার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের  আমলা গ্রামের নুরুল ইসলাম নুরালের ছেলে।
ধর্ষণের শিকার নারীর স্বামী জানান, তার স্ত্রী রাতে বাথরুমের উদ্দেশ্যে  ঘরের বাইরে গেলে প্রতিবেশি গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভিতী দেখিয়ে  জোর পূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে এগিয়ে এসে ধর্ষককে জাপটে ধরে প্রতিবেশিদের খবর দেয়। এসময় ধর্ষকের স্বজনরা তাকে মারধর করে ছাড়িয়ে নিয়ে যায় এবং মামলা করলে জীবন নাশের হুমকি দেয়। শুক্রবার বিকালে সে তার স্ত্রীকে নিয়ে কৌশলে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করে।
শার্শা থানা পুলিশের তদন্ত(ওসি) তরিকুল ইসলাম জানান, এঘটনায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আসামীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত আছে।
এদিকে ধর্ষণকারীর হুমকীতে মামলা করে আতঙ্কে আছে প্রতিবন্ধী গৃহবধু ও তার পরিবার। তবে পুলিশ বলছে তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ধর্ষণকারী যাতে দ্রুত আইনের হাতে সোপর্দ হয় তার জন্য তারা পুলিশকে সব ধরনের সজযোগীতা অব্যহত রেখেছেন।।


এ ক্যটাগরির আরো খবর..