× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

শ্রমিক কল্যাণ তহবিলে তিন কোম্পানি লভ্যাংশের ৭ কোটি ৪০ লাখ টাকার চেক হস্তান্তর

Dutta
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
শ্রমিক কল্যাণ তহবিলে চেক হস্তান্তর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিঃ-কাফকো, নেসলে বাংলাদেশ এবং হাইডেলর্বাগ সিমেন্ট কোম্পানির লভ্যাংশের সাত কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা জমা দিয়েছে।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কাফকো এর চেয়ারম্যান এবং শিল্প সচিব কে এম আলী আজম, নেসলে বাংলাদেশে লিঃ এর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব উদ্দিন খান, এবং হাইডেলবার্গের এক্সিকিউটিভ লিগ্যাল অ্যাফেয়ার্স মোস্তফা গালিব নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে  সাত কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে গত এক বছরের মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ হিসেবে কর্ণফুলি সার কারখানার পক্ষ থেকে ৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা, নেসলে বাংলাদেশের পক্ষ থেকে এক কোটি ৭৪ লাখ ০৯ হাজার ৬২০ টাকা এবং হাইডেলর্বাগ সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে ৮ লাখ ৯৬ হাজার ৯৬৯ টাকার চেক প্রদান করা হয়।

 চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, নেসলে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক ফাতেমা রিজওয়ানা, কাফকোর চিফ ফিনানসিয়াল অফিসার মোঃ হাবিবুল্লাহ মন্জু, কোম্পানি সচিব ও কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোঃ রবিউল হক চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মোঃ রাজিউর রহমান এবং সিবিএ’র সভাপতি মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..