× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ঝিনাইদহে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদের প্যাডে ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে এই বদলির জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মন্ত্রনালয়ের নির্দেশে রোববার দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধি তদন্ত শুরু করেছেন। তদন্ত দলে রয়েছেন পানি সম্পদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান।

এমপির বদলির সুপারিশে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম ঝিনাইদহ যোগদানের পর থেকে সরকার বিরোধী কার্যাকলাপে জড়িয়ে পড়েন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরে সভাপতি,সাধারন সম্পাদক এবং ঝিনাইদহ ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদকের সাথে প্রায় সময় অফিসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে থাকেন। যা সরকারি উন্নয়ন মুলক কাজের ক্ষতি ও সরকারের ভারমূর্তি নষ্ট করছে। নির্বাহী প্রকৌশলী ক্ষমতার অপব্যবহার করে সব উন্নয়ন মুলক কাজের টেন্ডার বার বার রি-টেন্ডার করে দেয়। যা ফলে সাধারন ঠিকাদারগন ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং সরকারের উন্নয়নমুলক কাজ ব্যহত হচ্ছে।

ইতিমধ্যে প্রকৌশলী ছাত্রদল ও শিবিরের নেতাদের কাজ পাইয়ে দিয়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরের বেশ কিছু মেরামতের টেন্ডার যা লটারীর মাধ্যমে ঠিকাদারগন পান। সেগুলো তিনি বাতিল করে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে “আরএফকিউ” টেন্ডারের মাধ্যমে উৎকোচ গ্রহন করে কাজগুলি তাদের মধ্যে বিতরণ করেছেন।

এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি ডিও লেটারে মাধ্যমে মন্ত্রনালয়ে একটি অভিযোগ করে। সেকারনে মন্ত্রনালয় আমাকে ঝিনাইদহের জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির জন্য একটি চিঠি দিয়েছেন। এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত দল প্রতিবেদন দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..