× Banner
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশকে ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলেছেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র সচিব ও সচিবদের অংশগ্রহণে “Public Policy Challenges for the next 25 Years: Are we ready?” শীর্ষক ‘পলিসি ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই দশক বাংলাদেশ খুব দ্রুত পরিবর্তনের সম্মুখীন হবে। শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যগুলো অর্জনের জন্য উন্নতমানের নীতি প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

ফরহাদ হোসেন বলেন, সরকার তার নির্ধারিত লক্ষ্য কতটুকু অর্জন করতে পারবে তার অনেকটাই নির্ভর করে সরকারি কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতার ওপর। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আরো দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, পরবর্তী প্রজন্ম যেন একটি উন্নত রাষ্ট্রে উন্নত সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকলকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে কাজ করতে হবে।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মোঃ রকিব হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম, সাবেক সচিব ড. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক ড. মোহাম্মদ তারেক আলোচনায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..