× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

বয়স বাড়লেও শারীরিক সম্পর্ক জরুরি নারীদের বলছে সমীক্ষা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
শারীরিক সম্পর্ক জরুরি নারীদের

অনেক নারী নিজের শারীরিক চাহিদার কথা স্বামীকে বা পার্টনারকে বলতে পারেন না। স্বামী মনে করেন বয়স বাড়লে নারীদের শারীরিক চাহিদা কমে যায়। এটা সম্পূর্ণ ঠিক নয়। এমনটাই বলছেন নর্থ আমেরিকান নতুন এক সমীক্ষায়।

তিন হাজার দু’শ নারীর ওপর সমীক্ষা চালানোর পর এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ওই সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, এক-চতুর্থাংশ নারী মনে করেন- বয়স ‌বাড়লেও শারীরিক সম্পর্কে জড়ানোটা জরুরি।

নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির একটি ভার্চুয়াল অনুষ্ঠানে সমীক্ষাটির ফল প্রকাশ করা হয়েছে। সেখানে গবেষককদের প্রধান হোলি থমাস বলেন, যাদের ওপর সমীক্ষা চালানো হয়েছে, তাদের প্রায় এক চতুর্থাংশই মনে করেন, বয়স যতই বাড়ুক, শারীরিক সম্পর্ক বজায় রাখা উচিত।

তিনি আরো বলেন, বয়স্ক নারীদের মধ্যে যৌনতার প্রতি এই আগ্রহ একেবারেই অস্বাভাবিক নয়। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাসের বক্তব্য, সমীক্ষায় দেখা যাচ্ছে, যেসব নারী বয়স বাড়লেও শারীরিক সম্পর্কের প্রয়োজনের কথা বলছেন, তাদের অনেকেই এটা শুধু প্রয়োজন নয়, খুব জরুরি বলেই মনে করেন

আপনার জীবনসঙ্গিনী কেমন সেটা আপনাকেই বুঝতে হবে, সে হয়তো তার চাহিদার কথা মুখ ফুটে আপনায় বলতে পারে না। কিন্তু অতৃপ্তি থাকলে ধীরে ধীরে তিনি খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে, মাসনিক অবসাদে ভুগতে পারে। তিনি হয়তো অল্পতেই রেগে উঠবেন, সামান্য কারণেও চিৎকার চেঁচামেচি করবেন। তখন বুঝতে হবে তিনি শারীরিক বা মানসিকভাবে তৃপ্ত নন সেই প্রতিফলন নিজের অজান্তেই তার আচরণে পড়ছে।

সমীক্ষায় ‌অংশ নেওয়া নারীদের ৪৫ শতাংশ মনে করেন, মাঝ বয়সের শুরুর দিকে শারীরিক সম্পর্ক জরুরি হলেও এরপর তার গুরুত্ব একটু একটু করে কমতে থাকে।

২৭ শতাংশ নারী মনে করেন, বয়স বাড়লেও শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ২৮ শতাংশ বয়সকালের যৌনতাকে কম গুরুত্বপূর্ণ মনে করেন।

এমনকি অনেকের ক্ষেত্রে একেবারেই গুরুত্ব থাকে না। অবসাদগ্রস্ত নারীরা আবার বয়স বাড়লে একেবারেই যৌনতার পক্ষে নন। সমীক্ষায় এটাও দেখা গেছে, উচ্চ শিক্ষিত নারীদের মধ্যে বয়সকালে শারীরিক সম্পর্কের আগ্রহ বেশি।

নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির ভার্চুয়াল অনুষ্ঠানে এই সমীক্ষা রিপোর্ট প্রাথমিকভাবে সামনে নিয়ে আসা হলেও এখনো তা কোনো জার্নালে প্রকাশ হয়নি।

সমীক্ষায় উঠে এসেছে, কৃষ্ণাঙ্গদের কাছে বয়সকালে যৌনতার গুরুত্ব সর্বাধিক। অন্যদিকে, চীন ও জাপানের নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সম্পর্কের গুরুত্ব কমে যায়।

ফলে হতে সংসার সুখী রাখতে চাইলে আগে জীবনসঙ্গিনীকে সুখী করতে হবে সে যে বয়সেরই হোক না কেন।


এ ক্যটাগরির আরো খবর..