× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানালিতে বিশ্বের সবথেকে বড় টানেল উদ্বোধন করলেন মোদী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
বিশ্বের সবথেকে বড় টানেল

ভারত প্রতিনিধিঃ মানালি-লে হাইওয়েতে ১০,০০০ ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে বড় টানেল উদ্বোধন করলেন মোদী।

আজ শনিবার ৩ অক্টোবর সেই টানেল উদ্বোধন করলেন মোদী। টানেলের ভিতরে আগুন লাগলেও যাতে দ্রুত ভিতরে আটকে থাকা মানুষদের বের করে আনা যায় তারও ব্যবস্থা রয়েছে।

রোটাং পাসে কাজ করার সময় পাওয়া যায় বছরে মাত্র ৪ থেকে ৫ মাস। প্রবল ঠান্ডা ও বরফের জন্য বছরের বাকি সময় বন্ধই থাকে এই পথ। এই টানেল চালু হলে সারা বছরই যাতায়াত করা সম্ভব হবে মানালি-লে হাইওয়েতে। তবুও ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভূত নিদর্শন এই অটল টানেল।

১০ হাজার ফুট উচ্চতায় এই ধরনের কাজ যথেষ্ট কঠিন বলেই জানিয়েছেন নির্মানকারী সংস্থার আধিকারিকরা। প্রতি ৫০০ মিটার অন্তর রয়েছে বেরিয়ে যাওয়ার সুড়ঙ্গ। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। রাস্তার দুপাশে ১ মিটার করে ফুটপাত তৈরি করা হয়েছে। এই টানেলটি মানালি থেকে লে শহরের দূরত্ব ৪৬ কিলোমিটার কমিয়ে দেবে। ফলে পাহাড়ি রাস্তায় প্রায় ৪ ঘন্টা সময় কমে যাবে। সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এই টানেল।


এ ক্যটাগরির আরো খবর..