× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মেহেরপুরের হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়ায় আলোচিত ৩ খুনের মামলায় ৩ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা ওই রায় দেন। মামলার বাকি ১৯ আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাড়–লিয়া গ্রামের সুন্নত খাঁর ছেলে রুহুল, মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে মতি ও একই গ্রামের গনি ফকিরের ছেলে হবি। সাজাপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৬ সালের ৯ মে রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং মৃত আমজাদ হোসেন দুই ছেলে নকরুল (৩০) ও সুলতানকে (২৫) ঘর থেকে ধরে নিয়ে যায় আসামীরা। পরে গ্রামবাসী ওই রাতে রাজনগর-যুগিন্দা সড়কের পাশে তাদের গুলি ও জবাই করা লাশ উদ্ধার করে।

পরে দিন নিহতদের চাচাতো ভাই ফিরাতুল ইসলাম পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা রুহলসহ মোট ২২ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। যার নং-৯, তাং-১০/০৫/১৯৯৬।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজি শহিদুল হক ও আসামী পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. ইব্রাহীম শাহীন।


এ ক্যটাগরির আরো খবর..