× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আসামি পুলিশকে সেলফি পাঠাল!

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নিজেকে সুন্দর রুপে উপস্থাপন করতে চায় প্রায় সকলেই। আর এজন্য নিজের ছবিটিকে ভালো না হলে দেখা যায় সফটওয়্যার বা অ্যাপের সাহায্য এডিট করা হয়, যাতে নিজেকে সুন্দর দেখায়।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটাই এখনকার ট্রেন্ড। নিজের সুন্দর ছবিটি পোস্ট করা। আর তাই এর ব্যতিক্রম হওয়ায়, সম্প্রতি এক পলাতক আসামি বিরক্ত হয়েছেন!

ঘটনা হচ্ছে, চিপ পাফ নামক ৪৫ বছর বয়সী এক আসামিকে ধরিয়ে দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যে লিমার পুলিশ বিভাগ চিপ পাফের ছবিসহ ধরিয়ে দিন নোটিশ পোস্ট করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। কিন্তু পুলিশ পাফের যেই ছবিটি তাদের ফেসবুকে দিয়েছিল, তা যথেষ্ট সুন্দর ছিল না।

পরবর্তী চমকপ্রদ ব্যাপার হচ্ছে, পলাতক আসামি পাফ নিজেই তার সুন্দর একটা সেলফি লিমা পুলিশের ফেসবুক পেজে মেসেজ করে পাঠায়। এবং লিখে, ‘এখানে একটা ভালো ছবি দিলাম, আগের ছবিটা জঘন্য’।

লিমা পুলিশ কর্মকর্তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পাফের পাঠানো সেলফিটিও আপলোড করেছে। এবং লিখেছে, ‘ছবিটি স্বয়ং পাফ পাঠিয়েছেন। তাকে ধন্যবাদ এটা আমাদের জন্য সহায়ক হবে কিন্তু আমার এটাও চাইছি তিনি থানায় এসে যেন আত্মসমর্পন করেন’।

এদিকে পাফ একটি রেডিও চ্যানেলকে বলেন, ‘তাকে পাগলে মতো দেখতে লাগছে এমন একটা ছবি পুলিশ ফেসবুকে পোস্ট করেছে। কিন্তু তিনি মোটেও তেমন বিদঘুটে নয়। তাই নিজের ভালো ছবিটি তিনি পাঠিয়েছেন।’

প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার পুলিশ কর্মকর্তাদের ফেসবুক পেজেও এক পলাতক আসামি প্রায় একই ধরনের কাণ্ড করেছিলেন।

তথ্যসূত্র: মেট্রো


এ ক্যটাগরির আরো খবর..