বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী প্রসেসরে এলো ইন্টেলের স্টিক কম্পিউটার। এটি কোর এম পাওয়ার কম্পিউটার স্টিক। এর আগে ইন্টেল অ্যাটম প্রসেসরে কম্পিউটার স্টিক বাজারে ছাড়ে। এটম প্রসেসর সম্বলিত স্টিকটির দাম ছিল মাত্র ১৫০ ডলার।
ইন্টেলের কোর পাওয়ারের স্টিক কম্পিউটারটি দাম কিছুটা চড়া। এই ডিভাইসটিতে এইচডিএম আই পোর্টের মাধ্যমে ডিসপ্লেতে সংযোগ দিয়ে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে।
ইন্টেলের নতুন স্টিক কম্পিউটারটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে ইন্টেল তাদের এই স্টিক কম্পিউটারটি প্রদর্শন করে।
নতুন স্টিকটি আগেরটির চেয়ে বেশি হালকা ও পাতলা। এই স্টিকটিতে মাউস এবং কিবোর্ড সংযুক্ত করা যাবে। স্টিকটিকে বিল্টইন ফ্যান আছে। এতে করে ডিভাইসটি চালু থাকার সময় অতিরিক্ত গরম হবে না।
ইন্টেলের নতুন স্টিক কম্পিউটারটির দুইটি মডেলে পাওয়া যাবে। একটির মডেল কোর এম৩ । এটির মূল্য ৩৯৯ ডলার। অন্যটির মডেল কোর এম৫। এটির মূল্য ৪৯৯ ডলার।
উভয় মডেলে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। র্যাম ৪ জিবি। কোর এম ৩ তে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আগে থেকেই ইনস্টল করা আছে। অন্যদিকে কোর এম৫ এ কোনো অপারেটিং সিস্টেম বিল্টইন নেই। চাইলে যেকেনো অপারেটিং সিস্টেম এতে লোড করা যাবে।
স্টিক কম্পিউটারটিতে ইউএসবি ৩.০ পোর্ট, ইউএসবি সিপোর্ট এবং মাইক্রোএসডি কার্ড স্লট।