× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে তিন মালিকের জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার

অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল মালিক আব্দুল আজিজ খন্দকারকে ১ হাজার, হোটেল মালিক আবুল কালাম আজাদকে ৫শ’ ও হোটেল মালিক আব্দুল হাকিমকে ৫শ’ টাকা জরিমানা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। সেই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখতে নিষেধ করা হয়েছে। হোটেল ও খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই সুবোধ চন্দ্র রায়। অভিযোগ রয়েছে নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল গুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে তা বিক্রয় করে থাকে। এ কারণেই ভ্রাম্যমাণ আদালত ৩ হোটেল মালিককে জরিমানা করে।


এ ক্যটাগরির আরো খবর..