× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মাশরাফি যখন পিতা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মাশরাফি মুর্তজা তার সন্তানদের কাছে জনপ্রিয় বাবা হিসেবেও। দুই সন্তানের কাছে মাশরাফি কতটা প্রিয় এটা জানেন ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট সবাই। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঝে মধ্যেই স্ত্রীর সাথে দুই সন্তান হুমায়রা ও সাহিলও চলে আসে মাঠে।

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাশরাফি এখন খুলনায়। থাকতে হবে বেশ কয়েকদিন। তাই মাশরাফির সন্তানদের নিয়ে খুলনায় চলে আসেন তাদের মা। মঙ্গলবার মাশরাফির মেয়ে হুমায়রা ও ছেলে সাহিলকে দেখা যায় শেখ আবু নাসের স্টেডিয়ামে।

বাবাকে দেখার আবদার মেটাতে মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে আসেন দুই সন্তানকে। মাশরাফিকে দেখেই হেসে ওঠে হুমায়রা ও সাহিল। মাশরাফিও দুই সন্তানকে বুকে জড়িয়ে নেন। এরপর বেশ কিছুক্ষণ মাঠে মাশরাফির সাথে দুষ্টুমিতে মেতে ওঠে তার সন্তানেরা।

মাঠে উপস্থিত সাংবাদিকসহ অন্যরা উপভোগ করেন বাবা-সন্তানদের এই ভালোবাসার দৃশ্য। তারকাদের মতো মাশরাফির এ দু’সন্তানের সাথেও এসময় ছবি তোলার হিড়িক পড়ে যায়। পরে অবশ্য অনুশীলন শেষ হওয়ার আগেই ফিরে যায় মাশরাফির দুই সন্তান।


এ ক্যটাগরির আরো খবর..