আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েত্তা শহরে একটি পোলিওবিরোধী কেন্দ্রের কাছে । এতে আহত হয়েছে অন্তত ২০ জন।
উদ্ধারকারী দল বিস্ফোরণে হতাহতদের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েত্তার বেসামরিক হাসপাতালে পাঠিয়েছে। বুধবারের এই বিস্ফোরণের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোমবার কোয়েত্তাসহ বেলুচিস্তানের বিভিন্ন জেলাতে পোলিওবিরোধী ক্যাম্পেইন পুনরায় চালু করার পর এই হামলা চালানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পোলিও আক্রান্ত দেশের তালিকায় পাকিস্তানের নাম রয়েছে। গতবছর দেশটিতে নতুন করে ৪৯জন পোলিওতে আক্রান্ত হয়। আর ২০১৪ সালে ২৮২ জন মারা যায়।
এর আগে পোলিও টিকা প্রদানকারী দলের এই ক্যাম্পেইন ধর্মীয় সশস্ত্র দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তার মিত্রদের হুমকি পেয়েছিল।
তথ্যসূত্র : আল-জাজিরা অনলাইন।