× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ধর্ষণের বিচার চাই টাকা নয়, বিচার না পেয়ে আত্মহত্যা আসিফার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
বিচার না পেয়ে আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী আসিফা খাতুন (১৩)।

আসিফা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুরের বাসিন্দা। সে উপজেলার পৌর এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রী।

এর আগে গত ১ সেপ্টেম্বর   গ্রাম্য সালিসে ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রী সামিয়া খাতুন সাম্মি নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে।

আসিফার পরিবারের ভাষ্য, কয়েক দিন আগে ঘরে ঢুকে আসিফাকে ধর্ষণ করে তারই চাচাতো ভাই আব্দুল বাসির। এ সময় মেয়ের চিৎকারে আসিফার মা রুবিয়া খাতুন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাসিরকে আটকে রাখে। তখন বাসিরের বাবা তহিদুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন। এ নিয়ে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া সালিসি বৈঠক করেন। বাসিরের অনুপস্থিতিতে ওই সালিসে অভিযুক্তের পরিবারকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাউন্সিলর ভুক্তভোগী পরিবারের হাতে ৬৫ হাজার টাকা তুলে দেন।

নিহত আসিফার বড় বোন রুমি বেগম বলেন, ‘৭২ হাজার টাকায় ধর্ষণের সমাধান মানতে না পেরে সালিসেই আসিফা সাফ জানিয়ে দেয়, এ বিচার মানি না। এ সময় আসিফা সবার উপস্থিতিতে বলে, আমাকে বাসির ধর্ষণ করেছে। বাসিরকেই আমাকে বিয়ে করতে হবে, টাকা নিব না।’

আসিফার ভাবি রিনা বেগম ও মা রুবিয়া বলেন, ‘নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই আসিফা বলত, বাসির আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব। আর এটিই করে ফেলেছে সে।’

আসিফা শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকালে বিষপান করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। অভিযুক্ত বাসিরের বাবা তহিদুল ইসলামও ফোন রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..