× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ডিজিটাল পণ্য উৎপাদন ও রপ্তানিকারক দেশে পরিণত বাংলাদেশ -টেলিযোগাযোগ মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
মার্চেন্ট বে লিমিটেডের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার দূরদর্শী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে।

বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করছে। নাইজেরিয়া ও নেপালে কম্পিউটার, যুক্তরাষ্ট্রে মোবাইল রপ্তানি হচ্ছে। সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি হচ্ছে।

বাংলাদেশে উৎপাদিত মোবাইল থেকে দেশের  ৮২ শতাংশ মোবাইলের চাহিদা পূরণ হচ্ছে। ফাইভ-জি মোবাইল উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে মার্চেন্ট বে লিমিটেডের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী ডিজিটাল প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তারা বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের ৬৫ শতাংশ তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের বড় সম্পদ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, ব্লকচেইন, বিগডাটা ইত্যাদি ডিজিটাল প্রযুক্তির সাথে মানুষের দক্ষতার সমন্বয় ঘটিয়েই আমাদেরকে শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।

গত এগারো বছরে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত জানুয়ারির পর ইন্টারনেট যোগাযোগ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে দেশে একহাজার জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহৃত হতো, তা বেড়ে এখন ২১শত জিবিপিএসে উন্নীত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..