× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন যাত্রারম্ভ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
খনিতে পাথর উত্তোলন যাত্রারম্ভ

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে পাথর উত্তোলন যাত্রারম্ভ।

২৩ সেপ্টেম্বর থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম পুরোদমে এই পাথর উত্তোলন আরম্ভ করেছে।

স্থানীয় ভাবে যানা যায়, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়েছে বর্তমান খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম । ফলে পাথর খনিটি লোকসান থেকে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পাথর খনির এক কর্মকর্তা জেলা প্রতিনিধি নয়ন কে জানান , দিনাজপুর জেলায় মধ্যপাড়া পাথর খনির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং উৎপাদনের দায়িত্বে নিয়োজিত রয়েছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম । তারা চুক্তির পর মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের রেকর্ড গড়ায় গত অর্থবছরে মধ্যপাড়া পাথর খনি প্রথম বারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।

গত মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম শিফট এবং পরে দ্বিতীয় শিফটে পাথর উৎপদান শুরু করে তারা। মাসে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার থেকে তিন শিফটে উত্তোলন ও উন্নয়নকাজ শুরু হয়।

দেশের উন্নয়নে মধ্যপাড়া পাথর খনির পাথর ব্যবহারের কথা মাথায় রেখে উত্তোলনকে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..