× Banner
সর্বশেষ
ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস বিষয়ক উপডেট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
করোনাভাইরাস বিষয়ক উপডেট

গত ২৪ ঘণ্টায় ১৪১৬৪টি নমুনা পরীক্ষায় ১৫৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ২০৭৩ জন এবং মৃত্যু বরণ করেছে ২৮ জন।

আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেষ ২৪ ঘণ্টায় ২৮ জন নিয়ে মৃত্যু সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেল। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জনে।

গেল ২৪ ঘণ্টা আক্রান্ত  ১৫৫৮ জন নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৭৯০ জন।

শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ) ও নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..