× Banner
সর্বশেষ
নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শৈলকুপায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
সাপের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় গত দুই মাসে যুবক, গর্ভবতী মহিলা ও শিশু সহ ১১ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার সকালে পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

শিশুর মা মনি আক্তার জানান, রাতের খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন একভাগে তার মেয়েকে সাপে কামড় দেয়। রাত ৪টার দিকে মেয়ের শরীরের যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সকালে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..