× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

স্ত্রী রেবেকা বেগমকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার

সাভারে স্ত্রী রেবেকা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী মহিদুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ২০ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুুলিশ সাভার পৌর এলাকার উলাইল মহল্লার রাস্তার পাশ থেকে গত বৃহস্পতিবার সকালে রেবেকার (৪০) মরদেহ উদ্ধার করে। তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে রেবেকার কাছে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে মহিদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর মহিদুল পুলিশের কাছে সব খুলে বলেছেন।

পুলিশ জানায়, রেবেকা বেগমের বাড়ি সাভার পৌর এলাকার চাঁপাইন মহল্লায়। বছর দুয়েক আগে মহিদুলের সঙ্গে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। মহিদুল গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি সেখানেই থাকতেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী। বিয়ের কয়েক মাস পর মহিদুল জানতে পারেন তার স্ত্রী বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত। বিষয়টি জানার পর থেকে মহিদুল তার স্ত্রীকে সতর্ক করে আসছিলেন। এর পরেও রেবেকা তার মতো চলতে থাকেন।

গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে মহিদুল তার স্ত্রীর মুঠোফোনে কল করে তার অবস্থান জানতে চান। রেবেকা তখন উলাইলে ছিলেন। মুঠোফোনে অবস্থান নিশ্চিত হয়ে মহিদুল সেখানে গিয়ে তার স্ত্রীকে এক ব্যক্তির সঙ্গে দেখতে পান। এসময় তিনি (মহিদুল) উত্তেজিত হয়ে রেবেকাকে শ্বাসরোধ করে হত্যার পর ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে রেখে কোনাবাড়ি চলে যান।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রেবেকার কাছে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে রবিবার রাত ১০টার দিকে মহিদুলকে কোনাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রেবেকাকে হতা করার কথা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..