× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিক আড্ডা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিক আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কানাডা প্রবাসী সৈকত রুশদী।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্তিবানীর নির্বাহী সম্পাদক মেহেরপুরের সন্তান রবীউল আলম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও মত বিনিময় করে প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, আতিকুর রহমান টিটু, কামারুজ্জামান খান, সাংবাদিক রফিক-উল আলম, ওয়াজেদুল হক, মহাসিন আলী, ফারুক হোসেন, মাজেদুল হক মানিক, ফজলুল হক, মিজানুর রহমান, মেহের আমজাদ, তৌহিদ-উদ-দৌল্লা রেজা, মোঃ রাশেদুজ্জামান, ফারুক মল্লিক, জি.এফ মামুন লাকি, ইয়াদুল মোমিন, জাহিদ হোসেন, মীর সাউদ আলী চন্দন, বেন আমিন মুক্ত প্রমুখ।

অনুষ্ঠানের মধ্যমনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈকত রুশদী মফস্বল সংবাদদাতাদের একাল-সেকাল, দেশী ও বিদেশী সংবাদ ও সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে তিনি মেহেরপুর প্রেসক্লাবের উন্নয়ন সহযোগিতায় হাত বাড়ানোর আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের বুনিয়াদী জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন লেখকের বেশ কিছু বই সভাপতি রশিদ হাসান খানের তুলে দেন।

এর আগে অতিথিরা প্রেসক্লাবে পৌঁছুলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..