× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

কুড়িগ্রামে মজুরির টাকা চাইতে গিয়ে দফায় দফায় নির্যাতিত শিশু শ্রমিক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
শিশু শ্রমিককে নির্যাতন
শিশু শ্রমিককে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মজুরির টাকা চাইতে গিয়ে দফায় দফায় নির্যাতিত হল সাগর মিয়া (১২) নামের শিশু শ্রমিক।

ঘটনাটি ঘটে ১৮ সেপ্টেম্বর শুক্রবার কুড়িগ্রামের রাজীবপুরে। সাগর দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কারখানাপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে।

রাজীবপুরে নামাবাজারের সায়েম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করে সাগর। জ্বর হওয়ায় কাজে যায় না সে। ওষুধ কিনবে বলে মজুরির পাওনা ৭৫০ টাকা চাইতে গেলে খুঁটির সঙ্গে বেঁধে দফায় দফায় নির্যাতন চালায় হোটেল মালিক। বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা সাগরকে হোটেল ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক সপ্তাহ আগে বাড়িতে চলে যাওয়ার পর আর হোটেলের কাজে যোগ না দেওয়ায় হোটেল মালিক ক্ষিপ্ত হন।এরপর টাকা চাইলে বেঁধে রেখে বেধড়ক মারধর শুরু করে।

নির্যাতিত শিশুটির মা মমতা বেগম বলেন, ‘শরীরে জ্বর থাকার কারণে হোটেলের কাজে আসতে পারেনি সাগর। এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ওষুধ কিনতে টাকা লাগবে এ কারণে ছেলে আমার মজুরির পাওনা সাড়ে ৭০০ টাকা চাইতে হোটেলে আসে। আমার সামনে ছেলেকে মারপিট করেন হোটেল মালিক সহোদর সায়েম মিয়া ও শফি আলম ওরফে দুখু মিয়া। ছেলেকে যারা মারপিট ও নির্যাতন করেছে তাদের বিচার চাই।

শিশুটির ওপর নির্যাতনকারী অভিযুক্ত হোটেল মালিক সহোদর দুই ভাইকে পুলিশ থানায় ধরে নিয়ে গেলেও মূল অভিযুক্ত সায়েম মিয়াকে ছেড়ে দেওয়ায় এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুলিশ অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে শুধু শফি আলমকে আসামি করে শিশু আইনে মামলা গ্রহণ করে। শফি আলমকে গ্রেপ্তার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, ওই হোটেল মালিক দুই ভাই সমান অপরাধী। কেননা হোটেলে শিশুদের ব্যবহার বা ঝুঁকিপূর্ণ কাজে লাগানো দণ্ডনীয় অপরাধ। শিশুটির ওপর নির্যাতন করে তাঁরা আরেকটি অপরাধ করেছেন। শিশুটির মা মমতা বেগম বলেন, ‘আমি পুলিশের কাছে দুই ভাইকে অভিযুক্ত করে মামলা নিতে বলেছি। পুলিশ কিভাবে এজাহার লিখেছে তা আমি বলতে পারছি না।’

রাজীবপুর থানার ওসি নবীউল ইসলাম বলেন, ‘হোটেল মালিক দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই শফি আলম শিশুটিকে বেঁধে নির্যাতন করেছে। এ কারণে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা হয়েছে শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় শিশুর সঙ্গে নির্দয়-নিষ্ঠুর আচরণ করার অপরাধে।’

মূল অভিযুক্ত সায়েম মিয়াকে কেন ছেড়ে দেওয়া হলো—এমন প্রশ্নে ওসি বলেন, ‘সে দোষী নয়।’ হোটেলে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার বেআইনি। এ ক্ষেত্রে হোটেল মালিক সায়েম মিয়াও আসামি হয়—এ বিষয়ে ওসি বলেন, ‘তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকেও গ্রেপ্তার করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..