× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

রাষ্ট্রপতির নিকট তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
রাষ্ট্রপতির নিকট তথ্য কমিশন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ বঙ্গভবনে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ পেশ করেন। এ সময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম এবং ড. আবদুল মালেক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি এ সময় বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি বলেন, জনগণকে এ আইন সম্পর্কে সঠিকভাবে সচেতন করা গেলে সমাজের সকল স্তরে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি সম্পদের অপচয় রোধ সম্ভব হবে। রাষ্ট্রপতি তথ্য কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনগণ যাতে তাদের অধিকার আদায় করতে পারে সে ব্যাপারে তথ্য কমিশন নিরলস প্রয়াস অব্যাহত রাখবে।

সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিশন নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। জেলা, উপজেলা ও এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধান তথ্য কমিশনার জানান, করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইন সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..