× Banner
সর্বশেষ
৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী

ভারতে রপ্তানীর প্রথম ইলিশের চালান পৌছালো বেনাপোল স্থল বন্দরে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
ভারতে রপ্তানীর প্রথম ইলিশে

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থল বন্দরে এই প্রথম ইলিশের রপ্তানী চালান এসে পৌছায়। ভারতে রপ্তানীর জন্য ১২০০০ কেজি মাছ দুটি ট্রাকে করে এসে পৌছায়েছে।
সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে যশোর-ট ১১-৪১৭৭ ও যশোর -ট১১-২৯৯২ নং ট্রাকে করে ৬ মেঃটন মাছ আসে।
নীলা এন্টারপ্রাইজ সিএন্ড এফ প্রতিনিধি শাহিন জানান,রপ্তানীকারক জাহানাবাদ খুলনা হতে ইলিশের চালাটি ট্রাকে করে বন্দরে এসেছে। ভারতে রপ্তানী করার জন্য মাছের চালানের কাগজপত্রের সরকারি দপ্তরে সব কার্যক্রম করা হচ্ছে। কাগজপত্রের সব কার্যক্রম সঠিকতা শেষ হলে ভারতে প্রবেশ করবে। ভারতের মেসার্স জে কে ইন্টারন্যাশনাল আমদানিকারক ইলিশের প্রথম চালানটি গ্রহন করবে।
বেনাপোল মৎস্য পরিদর্শক আসওয়াদুল জানান,ভারতে রপ্তানী ইলিশের প্রথম  চালানটি বেনাপোল বন্দরে এসেছে। সংশ্লিষ্ট সি এন্ড এফ কাস্টমসে কাগজপত্রের সঠিকতা কার্যক্রম করছে। মৎস্য অধীদপ্তরের কাজ শেষ হলে ভারতে রপ্তানি হবে।


এ ক্যটাগরির আরো খবর..