× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার শেরপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে এনজিও কর্মকর্তা উধাও

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
গ্রাহকের কোটি টাকা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ভবিষ্যৎ সঞ্চয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে সাধ্যমত সঞ্চয় রাখে সাধারণ মানুষ ব্যাংক, বীমা ও এনজিওতে। আর সঞ্চয়ের মাধ্যমে সাবলম্বী করার জন্য কতিপয় এনজিও গুলো প্রতারনা করার জন্য উৎসাহিতও করে সাধারণ মানুষদের।

এই রূপ বগুড়ার শেরপুরের একতা উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও সাধারণ মানুষের সঞ্চয়ের কোটি টাকা হাতিয়ে নিয়ে রোববার ১৩ সেপ্টেম্বর উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানের কর্ণধর মানছুরুর রহমান। ফলে সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভূক্তভোগী সমিতির সদস্যরা।

জানা গেছে, প্রায় দুই বছর আগে একতা উন্নয়ন সংস্থা নামে একটি ঋণদান ও সঞ্চয় সমিতি কার্যালয় চালু হয় শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডক্টরস কমপ্লেক্সের দ্বিতীয়তলায়। সরকারি কোনো নিবন্ধন না নিয়ে সদস্য ভর্তি ও তাদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ কার্যক্রম শুরু করেন সংগঠনের চেয়ারম্যান মানছুরুর রহমান ও তাঁর স্ত্রী একই সংগঠনের সদস্য সচিব নাজনীন আকতার।

পরবর্তীতে মোটা অংকের মুনাফা ও ঋন দেয়ার প্রতিশ্রুতিতে ওই এনজিও প্রায় দুই শতাধিক গ্রাহক সংগ্রহ করে তাঁদের প্রত্যেকের নামে একাধিক সঞ্চয়ের বই খুলে প্রায় এক কোটি টাকা আদায় করেন। কিন্তু গ্রাহকদের ঋণ দেয়ার পরিবর্তে তাদের সঞ্চয়ের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন সংগঠনের চেয়ারম্যান মানছুরুর রহমান। তবে সমিতির সদস্য সচিব নাজনীন আকতার বাসায় অবস্থান করলেও তিনি অসুস্থ থাকার অজুহাত দেখিয়ে কারো সঙ্গে দেখা-সাক্ষাত করছেন না। এমনকি টাকা ফেরত দেওয়ার ব্যাপারেও কোনো ভূমিকা নিচ্ছেন না তিনি।

সমিতির সদস্য সোহেল রানা জানান, তিনি একাই একাধিক বই খুলে ২লাখ ৮ হাজার ৭০০ টাকা সঞ্চয় জমা করেছেন। একইভাবে টুকু মিয়া, সামছুল হক, সাইফুল ইসলামসহ অনেকেই সদস্য হিসেবে সঞ্চয় জমা রেখেছেন। কিন্তু কেউ টাকা ফেরত পাননি। তাদের সবারই সঞ্চয়ের টাকা নিয়ে গত রোববার সন্ধ্যার দিকে উধাও হয়েছেন সংস্থার চেয়ারম্যান মানছুরুর রহমান।

এনজিও চেয়ারম্যান মানছুরুর রহমানের উধাও হওয়া নিয়ে ডক্টরস কমপ্লেক্সের নাম প্রকাশে অনেক ব্যবসায়ীরা জানান, একতা সমিতি(এনজিও) নামের প্রতিষ্ঠানে প্রায় ৪/৫’শ গ্রাহক রয়েছে। তবে সর্বনিম্ন ৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত সঞ্চয় রেখেছে। বেশ কয়েকদিন ধরে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সদস্য সচিবকে আসতে দেখা যাচ্ছে না এমনকি নতুন করে আর সঞ্চয় নিতে দেখা যাচ্ছেনা।

এ বিষয়ে একতা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মানছুরুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু পলাতক এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে ওই সংগঠনের সদস্য সচিব নাজনীন আকতার তার স্বামী উধাও হওয়ার কথা স্বীকার করে বলেন, সদস্যদের কিছু কিছু করে টাকা ফেরত দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সমিতির সব সদস্যদেরই সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হবে। তবে করোনার কারনে অর্থনৈতিকভাবে বিপযস্ত হওয়ায় সঞ্চয়ের টাকা ফেরত দিতে বিলম্ব হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনার কথা শুনেছি। তবে সমিতির কোন সদস্য এ বিষয়ে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..