× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫দিনের শিশুকে কার্টনে ভরে হাসপাতালের গেটে ফেলে গেছে কে বা কারা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
শিশুকে কার্টনে ভরে হাসপাতালের গেটে

ঢাকায় পনের দিন বয়সী ছেলেশিশুকে কার্টনে ভরে বারডেম হাসপাতালের সামনে গেটে ফেলে রেখে গেছে কে বা কারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বাস কাউন্টারের টেবিলের নিচে কার্টনে থাকা নবজাতকটিকে উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, উদ্ধার করা নবজাতকের অভিভাবক কাউকে না পাওয়ায় তাকে আপাতত রমনা মডেল থানায় নারী পুলিশ সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকটির অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাকে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে নিয়ে যাওয়া হবে। তার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ইতোমধ্যে বেশ কয়েকজন ওই নবজাতকটিকে দত্তক নিতে পুলিশের সাথে যোগাযোগ করেছেন। তাদেরকে আদালতে যোগাযোগ করতে বলা হয়েছে। আদালত যদি তাদের কাউকে নবজাতকটিকে লালনপালনের দায়িত্ব দেন, সেটা আদালতের মর্জি।

পথচারীদের বরাত দিয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, ফাঁকা কাউন্টারের টেবিলের নিচে একটি কার্টনের ভেতর শিশুটি কাঁদছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই।

রমনা থানা থেকে জানা যায়, উদ্ধার হওয়া শিশুর অভিভাবক কাউকে না পাওয়ায় থানাতেই নারী পুলিশের তত্ত্বাবধানে শিশুকে রাখা হয়েছে।

থানার ডিউটি অফিসার সালমান রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি এখন পর্যন্ত সুস্থ আছে। শিশুটিকে থানার নারী পুলিশ সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..