× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

পিআইডি

রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রিয়েলএস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়েলএস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। রিহ্যাব প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি। আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, রিহ্যাব সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..