× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পাকিস্তানিদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে পানির দামে ব্যবসা করে ধোঁকা দিচ্ছে চীন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
পাকিস্তানকে ধোঁকা দিচ্ছে চীন

সবথেকে বড় বন্ধু দেশ দুঃসময়ে ব্যাপক হারে সাহায্য ভেবেছিল কিন্তু পাকিস্তানিদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে পানির দামে ব্যবসা করে ধোঁকা দিচ্ছে চীন, যেটা স্বপ্নেও ভাবতে পারেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের বাজারে পাকিস্তানিদের কিডনি আর লিভার বিক্রি সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাহায্যের নামে চীন এখন পাকিস্তানিদের কিডনি আর লিভার বিক্রি করার কাজ করছে। আর সেগুলো খুবই কম দামে কিনছে চীন।

চীন পাকিস্তানিদের থেকে কিডনি চার লক্ষ টাকা, লিভার ৫ লক্ষ টাকা আর চোখ দুই লক্ষ টাকা দিয়ে কিনছে। ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) সোমবার অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসার সাথে জড়িত রিং লিডার অবদুল লতিফ সমের সাত সন্দেহভাজনকে লাহোর থেকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে যে, পাকিস্তানিদের প্রথমে বড়বড় স্বপ্ন দেখিয়ে আর ভুলিয়ে ভালিয়ে চীনে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তাঁদের কিডনি বের করা হয়। এখনো পর্যন্ত অনেকেই এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে। বিশেষ করে পাকিস্তানের গরীব শ্রেণীর মানুষদের কিডনি নিয়ে নিচ্ছে চীন, তাও আবার জলের দামে। পাকিস্তানের পাঞ্জাব এলাকা অনেক পরিবারই আজকাল একটি কিডনি নিয়েই জীবন যাপন করছে। এদের মধ্যে অনেকের নাকি আবারও লিভারও উধাও হয়ে গিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনের অনেকেই কিডনি আর লিভারের সমস্যায় ভুগছে। করোনার সংক্রমণের কারণে চীনে কিডনি আর লিভারের সমস্যা ভোগা মানুষদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গুরুতর রোগে ভোগা এই চীনাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টের দরকার পড়ে।

চীনে সাধারণত ভাবে ডোনার পাওয়া মুশকিল। আর যদিও পাওয়া যায়, তাহলে তাঁরা অনেক টাকা চেয়ে বসে। আর সেই কারণে পাকিস্তানে থাকা মানব অঙ্গ-প্রত্যঙ্গের চোরাচালানকারী গরীব পাকিস্তানিদের ভুলিয়ে ভালিয়ে চীনে নিয়ে গিয়ে তাঁদের কিডনি লিভার বিক্রি করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..